সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ঋণখেলাপি ও তথ্যে অসঙ্গতিতে খাগড়াছড়িতে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ১

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সংসদীয় আসনে ঋণখেলাপি ও মনোনয়ন সংক্রান্ত তথ্যে অসঙ্গতির কারণে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মুসলিম লীগের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩রা জানুয়ারি) সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত তাঁর কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা ক্রেডিট কার্ডের ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ সমর্থন সংক্রান্ত তথ্যে গড়মিল পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে, মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার দলীয় মনোনয়নপত্রে দলের সভাপতির স্বাক্ষর না থাকায় তার প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একাধিক প্রার্থী জানিয়েছেন, তারা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

খাগড়াছড়ির রিটার্নিং অফিসার আনোয়ার সাদাত বলেন, “মোট ১৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে ৭ জনের মনোনয়ন বাতিল এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।”

খাগড়াছড়ি আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপি মনোনীত ওয়াদুদ ভূইয়া, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, মাইনোরিটি পার্টির উশেপ্রু মারমা, ইসলামী আন্দোলনের মাওলানা কাওসার আজিজী, ইনসানিয়াত বাংলাদেশের নুর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন...

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার...

আরও পড়ুন

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...