মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

মো. মাছুম আকবরী আকাশ, পটিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মন্ত্রীর সঙ্গে ‘মিথ্যা সম্পর্ক’ তৈরি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতেন রিয়াদ। তাঁর ফেসবুক আইডিতেও এআই–নির্ভর ভুয়া ছবি পোস্ট করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করতেন তিনি।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. নাজমুল হাসান জানান, গ্রেপ্তার রিয়াদের কাছ থেকে ‘সিএসএফ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স’ লেখা পরিচয়পত্র, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতারণার অভিযোগ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে রিয়াদকে আটক করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার দেবীদ্বারের কামরুল হাসান নামে এক ব্যক্তির স্ত্রীর কাছ থেকে তাঁর স্বামীকে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ২ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন রিয়াদ। এ ঘটনায় পটিয়া থানায় মামলা রয়েছে।

এ ছাড়া রিয়াদের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক এবং ভুয়া নিয়োগের নামে অর্থ আত্মসাতসহ একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে ট্যাক্স ইন্সপেক্টর, কন্ট্রোল সার্ভার ইনচার্জসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বহু ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

রিয়াদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...