মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

মো. মামুন, চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গভীর পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডে মাটি উত্তোলনের কারণে সেখানে প্রায় ২০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়।

গর্তটিতে পানি জমে ছোটখাটো পুকুরের মতো আকার ধারণ করে। বিকেলে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই পানিভর্তি গর্তে পড়ে যায় দুই শিশু।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ স্থানে নিয়ে গেলে কর্তব্যরতরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো—হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)। তারা সম্পর্কে আত্মীয় বলে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ব্রিক ফিল্ডগুলোর ঝুঁকিপূর্ণ গর্ত দ্রুত ভরাট বা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...