বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

এই মাস্টার চাবি দিয়ে চুরি করা যায় সব প্রাইভেটকার…

কোতোয়ালী পুলিশের অভিযানে চোরাই প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার দুই চোর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার কক্সবাজার থেকে উদ্ধারসহ দুই পেশাদার গাড়ি চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরি কাজে ব্যবহৃত দুটি মাস্টার  চাবি জব্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (৩৫) ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার গাড়িচোর চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, মামলার বাদী ডাঃ কামরুদ্দিন চৌধুরী (৪৭) পেশায় একজন ডাক্তার। তিনি গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিটিউটের মূল গেইটের সামনে রাস্তার উপর তার প্রাইভেটকারটি (চট্টঃ মেট্রো-খ-১১-২০৭৫) পার্কিং করে ড্রাইভারসহ ইঞ্জিনিয়ার ইনস্টিটিটিউটে ভিতরে যান । রাত ১০টা ৫৫ মিনিটে ইঞ্জিনিয়ার ইনস্টিটিটিউট থেকে বের হয়ে দেখেন তার গাড়িটি নেই। এই ঘটনায় বাদী গত ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানায় মামলা নং-৪৫ দায়ের কেরন। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) শরীফ উদ্দিনকে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে মামলাটি তদন্তকালে এসআই(নিরস্ত্র) শরীফ উদ্দিন তথ্য প্রযুক্তির সহায়তা ও ঘটনাস্থলে থাকা সিসি ফুটেজ পর্যালোচনায় দেখতে পান যে, অত্র মামলার ঘটনায় জড়িত আসামী চোরাই প্রাইভেটকারসহ কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড এলাকায় অবস্থান করছে। এসময় কোতোয়ালী থানার একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড এলাকায় অভিযান চালিয়ে সানড্যান্সার রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে দুই আসামি ও গাড়িটি উদ্ধার করে।

উদ্ধারকৃত গাড়িটি সাদা রঙের টয়োটা করোলা অ্যাসিস্টা মডেলের (রেজি: চট্ট মেট্রো-খ-১১-২০৭৫)। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা গাড়িটি চুরি করে প্রথমে রামু উপজেলার পানিরছড়া এলাকায় রেখেছিলেন এবং পরদিন বিক্রির জন্য মেরিন ড্রাইভে নিয়ে আসেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয়।

এই ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার সদর মডেল থানাধীন মেরিন ড্রাইভ রোড সানড্যান্সার রেস্টুরেন্টের সামনে থেকে আসামী মোঃ রাসেল ও মোঃ হোসাইন প্রকাশ আহম্মদ হোছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক চোরাই প্রাইভেট কার গাড়ীটি উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ২টি মাস্টার কী(চাবি) উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছেন তারা পেশাদার গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য। ইতিপুর্বেও তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় একাধিক গাড়ী চুরির মামলা রয়েছে।

তিনি জানান, গাড়ীটি তারা চুরি করে কক্সবাজার জেলার রামু থানাধীন পানিরছড়া এলাকায় রাখেন। পরদিন গাড়ীটি বিক্রয় করার উদ্দেশ্যে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড সানড্যান্সার রেস্টুরেন্টের পাশে খালি জায়গায় রাখেন। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...