শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আলোর ঝলকানি ও প্রার্থনায় ভরল চট্টগ্রামের গির্জা, উদযাপিত বড়দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনে যিশু খ্রিষ্টের জন্মের আনন্দ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার জন্য গির্জাগুলো সাজানো হয় আলোকসজ্জা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর কোতোয়ালী থানধীন পাথরঘাটা জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ইংরেজিতে মহা খ্রিষ্টযোগ পরিচালনা করেন ভিকার জেনারেল ফাদার টেরেন্স রডিক্স।

বড়দিন উদযাপনের অনুষ্ঠান শুরু বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই। জপমালা রানী ক্যাথিড্রাল গির্জা সহ শহরের বিভিন্ন গির্জায় রাতভর বিশেষ প্রার্থনা, খ্রিষ্টপরিবেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আভাস মিলেছিল। গির্জার প্রাঙ্গণ ঝলমল করছিল আলোকসজ্জায়, আর যিশু খ্রিষ্টের জন্ম মুহূর্তসহ তাঁর জীবনের বিভিন্ন ঘটনার প্রতিকৃতি দেখতে ভক্তদের ভিড় জমেছিল। রাত ১২টায় বাংলায় মহা খ্রিষ্টযাগ পরিচালনা করেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার। প্রার্থনায় আর্চবিশপ বলেন, প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে। আমরা যেন একে অন্যের প্রতি সেই ভালোবাসা প্রদর্শন করতে পারি। আমাদের দেশ যেন শান্তিতে থাকে, এটাই আমাদের প্রার্থনা।

বড়দিনের আনন্দ কেবল গির্জা প্রাঙ্গণেই সীমাবদ্ধ ছিল না। চট্টগ্রাম নগরী ও জেলার খ্রিষ্টান পরিবারগুলোর ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। ঘরগুলো সাজানো হয় ক্রিসমাস ট্রি দিয়ে, তৈরি করা হয় বিশেষ কেক এবং নানা ঐতিহ্যবাহী খাবার। নগরীর বড় হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন দেখা যায়।

বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গির্জা ও আশপাশের এলাকায় টহল দিচ্ছিলেন, যাতে উৎসব নির্বিঘ্নে চলতে পারে। দিনের শেষে পাথরঘাটা জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সর্বধর্মীয় সম্মিলনের আয়োজন করা হয়।

বড়দিন উদযাপন এই শহরে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এক ধরণের শান্তি, ভালোবাসা ও মানুষের মধ্যে একতার বার্তাও বহন করে। আলোর ঝলকানি, প্রার্থনা এবং আনন্দঘন পরিবেশে পুরো চট্টগ্রাম উৎসবমুখর হয়ে ওঠে, যা স্থানীয় মানুষদের মনে দীর্ঘ সময়ের জন্য সুখস্মৃতি তৈরি করে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...