রবিবার, ৯ আগস্ট ২০২৬

সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা।

মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপি থেকে মোট ৫২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী ফরম নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “প্রথম দিনে বিএনপির ৫২ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। পর্যায়ক্রমে হয়তো আরও অনেকে নেবেন।”

বিএনপির মনোনয়নপত্র নেওয়াদের মধ্যে রয়েছেন— মোহা. মনিরা বানু (ঠাকুরগাঁও), শাহেনেওয়াজ চৌধুরী (চট্টগ্রাম), অ্যাড. ফরিদা আকতার (চট্টগ্রাম), মমতাজ আক্তার (টাঙ্গাইল), ফারজানা রশিদ লাবনী (খুলনা), নিলুফা ইয়াছমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক (কুমিল্লা), জিনাত আরা, কাজী মরিয়ম বেগম (ঢাকা), হাফেজা ফেরদৌস লিপন (সুনামগঞ্জ), তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, অ্যাড. তহমীনা আকতার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন (কুমিল্লা), ফৌজিয়া সাফদার সোহেলী (নোয়াখালী), খালেদা ইয়াছমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরিন মাহবুব, সানজানা চৈতী পলি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, ডা. নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাইলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবীবা আখতার পাপিয়া, অ্যাড. আয়শা আকতার সানজি, সায়মা আহমেদ, শাহীনুর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি।

তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ভোট হবে ১২ মে। 

ইসি সচিব জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুযায়ী এবার ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩ ও স্বতন্ত্র জোট একটি আসন পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিগত কিছুদিন...