শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসবেন, নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর: ব্রিগেডিয়ার হাসান

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি তথা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত থাকবে। ভোটের পরিবেশ থাকবে উন্নত। শান্তিপূর্ণ ও উন্নত পরিবেশে সব দলের প্রার্থীরা প্রচারণা চালাবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের প্রথম প্রকাশনা উজ্জীবনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার হাসান আরও বলেন, প্রার্থীরা প্রচারণায় গেলে ভোটারদের নির্বিঘ্নে ভোটের দিন কেন্দ্রে আসতে বলতে বলেন। শান্তিপূর্ণ ও নিরাপদে ভোট অনুষ্ঠিত করতে পুলিশ ও অন্যান্য প্রশাসনের সমুন্নত চেষ্টায় সেনাবাহিনীর অংশগ্রহণ থাকবে বলে নিশ্চিত করেন।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের জন্য মঙ্গল বয়ে আনে। খাগড়াছড়ির প্রত্যেক সাংবাদিকে অত্যন্ত দায়িত্বের সাথে সমাজ ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজুর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপির জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা পুলিশের মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমীর প্রফেসর আব্দুল মোমিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবীদ, সমাজকর্মী  লেখকবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...