সোমবার, ৬ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন

খাগড়াছড়িতে আঞ্চলিক সমীকরণ জাতীয় দলগুলোর চ্যালেঞ্জ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। ৯টি উপজেলা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ জেলার সংসদীয় আসন একটি হলেও ভোটের রাজনীতিতে রয়েছে ভিন্ন বাস্তবতা। জাতীয় রাজনীতির পাশাপাশি আঞ্চলিক দলগুলোর শক্ত অবস্থান প্রতিটি নির্বাচনে প্রভাব ফেলে ভোটের মাঠে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে প্রার্থী হতে ইচ্ছুকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আঞ্চলিক দলগুলোর একক প্রার্থী দেওয়ার সম্ভাবনা এবং সাম্প্রদায়িক বিশ্বাস অটুট রেখে ভোটের বৈতরণী পার হওয়ার বিষয়টি।

দেশের অন্যান্য সংসদীয় আসনের তুলনায় খাগড়াছড়ির রাজনৈতিক চিত্র ভিন্ন। এখানে বরাবরই আঞ্চলিক দলগুলোর প্রভাব স্পষ্ট।

বিগত তিনটি সংসদীয় নির্বাচনের চেয়ে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে এই প্রভাব জাতীয় রাজনৈতিক দলগুলোর জন্য আরও বেশি চিন্তার কারণ হয়ে উঠেছে।

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে খাগড়াছড়িতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় (সহিংসতার কারণে পাহাড়ীদের মনে ক্ষোভ রয়েছে) পাশাপাশি জাতীয় রাজনৈতিক দলগুলোর দুর্বল নেতৃত্ব পাহাড়ি ও বাঙালিদের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়েছে। এই অবিশ্বাস এখন ভোটের অঙ্কে বড় একটি প্রভাবক (হতে পারে)।

সাধারণ পাহাড়ি ও বাঙালি ভোটাররা নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তাকে।

নির্বাচন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে অবস্থান না নিলেও তফসিল ঘোষণার পর পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) তাদের অবস্থান জানিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)–এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা বলেন, দীর্ঘ ২৮ বছরে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় সকল জাতীয় রাজনৈতিক দলগুলোর প্রতি পাহাড়ে অনাস্থা এবং ক্ষোভ ডানা বেঁধেছে। এই কারণে জাতীয় রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে পাহাড়ের স্বার্থ রক্ষায় সুশীল সমাজের প্রতিনিধিদের থেকে প্রার্থীতার দিকেই তাঁরা তাকিয়ে আছেন।

অপরদিকে নির্বাচনী তফসিল ঘোষণার পর পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ তাদের অবস্থান স্পষ্ট করেছে। ১২ ডিসেম্বর নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসাকে উদ্ধৃত করে জানান, “পার্বত্য চট্টগ্রামের পশ্চাদপদ পাহাড়ি জনগণের সমস্যা, আশা-আকাঙ্ক্ষা ও দাবি-দাওয়া তুলে ধরতে জাতীয় সংসদে নিজেদের জাতিসত্তার প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।”

বিবৃতিতে “জাতীয় সংসদে পাহাড়িদের জন্য সংরক্ষিত আসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পাহাড়ি জনগণের স্বার্থ ও অস্তিত্ব বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে কোনো পাহাড়ি কিংবা অপাহাড়ি প্রার্থী না দেওয়ার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ সকল জাতীয় রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।

আঞ্চলিক দলগুলোর একক প্রার্থী থাকলে জাতীয় দলের প্রার্থীরা চাপে পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আঞ্চলিক দলগুলোর হাতে থাকা অবৈধ অস্ত্রের অপব্যবহার নিয়েও শঙ্কা প্রকাশ করছেন সম্ভাব্য প্রার্থীরা।জাতীয় দলগুলোর অবস্থানও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

ইসলামী আট দলের জোটগত সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী।

অন্যদিকে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান।

বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ৮৭ জন। এই বিপুল ভোটারকে সামনে রেখে পাহাড়ি রাজনীতির জটিল সমীকরণ, আঞ্চলিক ও জাতীয় শক্তির দ্বন্দ্ব এবং শান্তি-নিরাপত্তার প্রশ্ন—সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন খাগড়াছড়িতে যে অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন...

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার...

আরও পড়ুন

বোয়ালখালীর ভাণ্ডালজুড়ি খালে ভাসছে নারীর লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে থানা পুলিশ...

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত শুক্রবার অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।সাত সদস্যের এই কমিটিতে রাখা হয়েছে বিসিবির সাবেক...

পারকী বীচের আবাসিক হোটেল থেকে ১৪ নারী-পুরুষ আটক

কর্ণফুলী থানাধীন পারকী বীচের একটি আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।রবিবার (৫ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানাধীন পারকী বীচের সি-ভিউ হোটেলে...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা: রিয়াদ গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তোলা ভুয়া ছবি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...