শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে মিনি ম্যারাথন প্রতিযোগিতা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

পাহাড়ের বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য্য বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি,পাহাড় রক্ষা, জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে,আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে পাহাড় কন্যা বান্দরবানে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার রাজার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

রাজার মাঠ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৌড় শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাহাড়ের উঁচু-নিচু, আঁকা-বাকা পাহাড়ি পথ ধরে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম শেষে মেঘলা এলাকায়, পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ করে।

প্রতিযোগিতায় নারী প্রতিযোগীর পাশাপাশি ৪৫ উর্ধ প্রতিযোগী সহ সর্বমোট ১৫০জন প্রতিযোগী অংশ নেয়,যার মধ্যে ৩০জন নারী প্রতিযোগী।

এদিকে প্রতিযোগীতা শেষে সকাল ১০টায় পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যেে ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, আবুল মনসুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবুল কালাম, সদস্য উবাথোয়াই মারমা, সদস্য নাছির উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়াবিদরা এসময় উপস্থিত ছিলেন।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...