রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে ফুটপাতে শুয়ে থাকা শীতার্তদের এনসিপি’র শীতবস্ত্র বিতরণ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

মধ্যরাতে রাস্তার ফুটপাতে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন বর্তমান নবগঠিত এনসিপি,বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক বান্দরবান জেলা এনসিপির,প্রধান সমন্বয়ক মোঃ শহীদুর রহমান সোহেল ও জেলা এনসিপির প্রথম সারির নেতৃবৃন্দ।

বুধবার  রাত দেড়টার দিকে বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোর এলাকা হতে পৌরসভার বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে মানবিক শীতবস্ত্র বিতরণে কার্যক্রম শুরু করেন।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের বিষয়ে জেলা এনসিপির সাবেক প্রধান সমন্বয়ক শহীদুর রহমান সোহেল বলেন,এই কার্যক্রম শুধু জেলায় নয়, ৭ টি উপজেলায়,উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা শীতার্ত মানুষের পাশে দাড়াতে মানবিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে,যারা পকৃতপক্ষেই শীতে কস্ট পাচ্ছে,তাদের পাশে আমরা দাড়ানোর চেষ্টা করছি,মানবিক এই কার্যক্রম পুরো শীত জুড়েই চলমান থাকবে।

এসময় এনসিপি জেলা নেতৃবৃন্দরা জানান, আমরা এসেছি জনগণের জন্য রাজনীতি করতে,প্রকৃতপক্ষে জনগনের যা প্রয়োজন তাদের ন্যায্য অধিকার আদায়ে তাদের পাশে দাড়াতে।তারা বলেন এই শীতে রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল অনেক মাষের গায়ে শীতবস্ত্র নেই,আমরা তাদের এই অভাবটা বুঝতে পেরেছি,তাই নিজ উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাড়ানোটা কর্তব্য মনে করে কাজ করছি।নেতৃবৃন্দরা জানান, জেলা ও উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের প্রত্যেকটা ন্যায্য অধিকার রক্ষায় আমরা কাজ করে যাবো।এসময় এই কার্যক্রমকে সফল করতে জেলার বিত্তবানদের এগিয়ে আশার আহ্বান জানান এনসিপির নেতৃবৃন্দরা।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন,এনসিপির নবগঠিত জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক,তপন মারমা, যুগ্ম আহ্বায়ক, শহীদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক,গোলাম মোস্তফা মাসুদ, সদস্য, খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জাতীয় ছাত্র শক্তির পক্ষে,আশরাফুল ইসলাম সহ এনসিপির জেলা নেতৃবৃন্দ।

প্রসঙ্গত গত ২ই ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি ৯১ সদস্যের নতুন বান্দরবান জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটিতে, মং সা প্রু চৌধুরীকে আহ্বায়ক, এরফানুল হককে সদস্যসচিব ও তোকির আজাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।এদিকে গত ৫ই ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন নবগঠিত এনসিপি বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তপন মারমা, সদ্য বিদায়ী জেলা আহ্বায়ক ও নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান সোহেল , গোলাম মোস্তফা ও খালেদ মোশারফ হোসেন।এসময় অভিযোগ করা হয়,ত্যাগী নেতাদের উপেক্ষা করে কেন্দ্র থেকে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি সংশোধন করা না হলে গণপদত্যাগের হুঁশিয়ারিও দিয়েছেন বান্দরবান জেলা এনসিপির শীর্ষ নেতারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...