মঙ্গলবার, ১২ মে ২০২৬

চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে বদলি, নতুন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

এক মাসের মাথায় চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে যোগদান করেছিলেন। নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ কোনটার এক মাসও অতিক্রম হয়নি। এরমধ্যেই আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।

তার জায়গায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বর্তমানে নারায়নগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে যোগদান করেছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

আরও পড়ুন

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...