চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকারসহ ১ লাখ ইয়াবা ফেলে পালিয়েছে মাদক কারবারীরা।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিশারিঘাট এলাকায় কোতোয়ালী থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে পৌঁছালে একটি প্রাইভেটকার পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকার থেকে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্রতি প্যাকেটে আনুমানিক ১০ হাজার করে মোট ১ লাখ ইয়াবা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসময় ঘটনাস্থলে কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
