বুধবার, ১২ আগস্ট ২০২৬

হালদা নদী ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা; ১৭ নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হালদা নদীকে আনুষ্ঠানিকভাবে ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক প্রজননক্ষেত্র সংরক্ষণের জন্য ১৭টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত হয়েছে সরকারি গেজেট ।

চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার ওপর দিয়ে প্রবাহিত হালদা নদী রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে অনন্য। এপ্রিল থেকে জুন পর্যন্ত নদীতে প্রচুর নিষিক্ত ডিম পাওয়া যায়। পাশাপাশি, নদীটি বিপন্ন গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। হালদা নদী ও এর তীরবর্তী ২৩,৪২২.২৮ একর এলাকা এই ঘোষণার আওতায় এসেছে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে—নদী থেকে মাছ ধরা বা জলজ প্রাণী শিকার নিষিদ্ধ, প্রাকৃতিক প্রবাহ বা বৈশিষ্ট্য পরিবর্তন করা যাবে না, শিল্প ও বসতবাড়ির পয়ঃবর্জ্য নদীতে ফেলা যাবে না, ভারী ইঞ্জিনচালিত নৌযান চলাচল সীমিত, বালুমহাল ইজারা ও ড্রেজার ব্যবহার বন্ধ, তামাক চাষ ও ক্ষতিকর কীটনাশক ব্যবহার নিষিদ্ধ ইত্যাদি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মন্জুরুল কিবরিয়া বলেন, “হালদা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক। সরকারের এই ঘোষণা নদী রক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে।”

প্রশাসন জানিয়েছে, জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নিষেধাজ্ঞাগুলো কার্যকর করবেন এবং জনগণকেও সচেতন করা হবে।

হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক রুইজাতীয় মাছের প্রজননক্ষেত্র হিসেবে দীর্ঘদিন সংরক্ষণের আওতায় থাকলেও এবার এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ‘মৎস্য হেরিটেজ এলাকা’ হিসেবে স্বীকৃতি পেল।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...