বুধবার, ১২ আগস্ট ২০২৬

বিপিএলে পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, ড্রাফট ১৭ নভেম্বর

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য অবশেষে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ বছরের জন্য অনুমোদিত এই দলগুলো হলো— টগি স্পোর্টস (রংপুর), ট্রায়াংগল সার্ভিসেস (চট্টগ্রাম), চ্যাম্পিয়ান স্পোর্টস (ঢাকা), নাবিল গ্রুপ (রাজশাহী) এবং ক্রিকেট উইথ সামি (সিলেট)।

তবে দলগুলোর নাম এখনো চূড়ান্ত নয়। বিসিবি জানিয়েছে, খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করা হবে।

প্রাথমিকভাবে মোট ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও, শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবং আর্থিক ও ব্যবস্থাপনাগত বিশ্লেষণের পর শেষ পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানকেই নির্বাচিত করা হয়েছে। বাদ পড়া তিনটি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ‘লেটার অব ইন্টেন্ট’-এর শর্ত অনুযায়ী ২ কোটি টাকা জমা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে আরও তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়।

বিসিবি সূত্র জানায়, চূড়ান্ত করার ক্ষেত্রে তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে—আর্থিক সক্ষমতা ও শক্তি, ম্যানেজমেন্টের দক্ষতা ও অনুপ্রেরণা, ক্রিকেট সংশ্লিষ্ট অভিজ্ঞতা।

আর্থিক সক্ষমতা যাচাইয়ে ব্যাংক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের নথি পরীক্ষা করা হয়েছে। এছাড়া দুর্নীতি দমন ইউনিটের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নেতৃত্বে ল ফার্ম ও আইনপ্রয়োগকারী সংস্থার মাধ্যমে ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারির শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় জাতীয় দলের প্রস্তুতির কথা মাথায় রেখে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ড্রাফটে অংশ নিতে হলে প্রতিটি দলকে পাঁচ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। কোনো দল ব্যর্থ হলে তাদের প্রাথমিক ২ কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি বাজেয়াপ্ত করা হবে এবং তারা ড্রাফটে অংশ নিতে পারবে না।

বিসিবি জানিয়েছে, এই ব্যাংক গ্যারান্টি মূলত নিরাপত্তা হিসেবে রাখা হয়েছে, যাতে কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়, হোটেল বা অন্যান্য পার্টির পাওনা পরিশোধে ব্যর্থ হলে বিসিবি সেখান থেকে অর্থ পরিশোধ করতে পারে।

দুর্নীতিতে অভিযুক্ত খেলোয়াড়দের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বিসিবি জানিয়েছে, প্রক্রিয়া শেষে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

বিসিবি আশা করছে, পাঁচ দলের এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে এবং টুর্নামেন্টের মান বৃদ্ধি পাবে। এবারের আসরটি ডাবল লেগ ফরম্যাটে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে সংলাপের ওপর জোর দিলেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই প্রতিবেশী দেশের মধ্যকার যেকোনো সমস্যা সমাধানে সংলাপ এবং গঠনমূলক আলোচনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।তিনি বলেন, ‘আমার পূর্ণ...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...