মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম দেশে এসেছে। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় চালানের ৬০ হাজার ৮০২ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি অনুযায়ী জিটুজি (সরকারের সঙ্গে সরকার) ভিত্তিতে এ গম কেনা হয়েছে।
চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ টন গম দেশে আসে।
এদিকে, নতুন চালানে আসা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আর এইচ/
