বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছর পূর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘গ্রাফিতি ছিল বিপ্লবের সাহসী ধাপ’ : আবু মোহাম্মদ নিপার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেন,“গত বছর ৩৬ জুলাই যে বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লবকে এগিয়ে নিয়েছে ‘গ্রাফিতি’। বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অবস্থান ছিল এই গ্রাফিতি। এটি পুরো দেশকে উজ্জীবিত করেছে। ঢাকা শহরসহ দেশের সর্বত্রই গ্রাফিতি আঁকা হয়েছে—যা তৈরি করেছেন আমাদের মেধাবী শিল্পীরা। এটি ছিল বিপ্লবের এক কঠিন ও সাহসী ধাপ, যা গত বছরের আগস্ট বিপ্লবের আগে কল্পনাও করা যেত না। আমরা চাই, ছবি আঁকার মাধ্যমে দক্ষ ও সৃজনশীল শিল্পীর বিকাশ ঘটুক।”

তিনি আরও বলেন,“শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিল্প-সাংস্কৃতিকমনস্ক প্রজন্ম গঠনে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিচ্ছি।”

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘রং তুলিতে আনোয়ারা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে কুসুমকলি আর্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী এম. আবদুল নূর তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু মোহাম্মদ নিপার চৌধুরী।

উদ্বোধক ছিলেন স্কুলটির পরিচালক ব্যাংকার আমিনুল ইসলাম মামুন এবং প্রধান আলোচক ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক, সাংবাদিক সরোজ আহমদ, হাসান জিয়াউল ইসলাম, মোহাম্মদ নূর আলী, অ্যাডভোকেট ইমরান হোসেন কাউছার, প্রকৌশলী গাজী মো. ওমর ফারুক, সাংবাদিক মোজাম্মেল হক, মহসিন পারভেজ, মো. শহিদুল আলম ও বাবু সনজয় ঘোষ।বিশেষ আলোচক ছিলেন পটিয়া কুসুম আসরের সভাপতি এ. টিম. এম. শাহজাহান এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিম মেহেজাবিন চৌধুরী (ত্বীন)।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৩ জন প্রতিযোগীকে সাধারণ পুরস্কার এবং ১৫ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অঙ্কুশ পাল এবং দ্বিতীয় স্থান লাভ করে নবনীতা সুশীল পূজা।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...