চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে লেখক ও অধ্যাপক নাজিম উদ্দিনের আত্মজীবনীমূলক গ্রন্থ “চট্টগ্রামের ইতিহাস”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে একইসঙ্গে অনুষ্ঠিত হয় “অন্বেষা প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫” ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক। তিনি বলেন,“সারা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা লেখক নাজিম উদ্দিন তাঁর গ্রন্থে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। রাজনৈতিক ইতিহাস, চট্টগ্রামের ভাষা, খেলাধুলা, গ্রামীণ পরিবেশ—সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। চট্টগ্রামের এমন পূর্ণাঙ্গ ইতিহাস একসঙ্গে পাওয়া পাঠকদের জন্য সৌভাগ্যের বিষয়। লেখকদের লেখনির মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের মানুষের কাছে ঐতিহাসিকভাবে পরিচিত করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—প্রফেসর ড. মোহাম্মদ মনজুরুল কিবরিয়া, কো-অর্ডিনেটর, হালদা রিভার রিসার্চ সেন্টার ও অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, , প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইতিহাস বিভাগ , ড. শিবকৃষ্ণ দেবনাথ, সহযোগী অধ্যাপক,
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অঞ্চল এর উপপরিচালক মুহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম মহিলা কলেজ অধ্যক্ষ রেজা খান হেলালি, অধ্যক্ষ, চট্টগ্রাম মহিলা কলেজ, অভীক ওসমান, পরিচালক, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট, কবি ও প্রকাশক মনিরুল মনির, অধ্যক্ষ জাকির হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ সাদ্দাম।সঞ্চালনায় ছিলেন প্রভাষক সুললিত কান্তি দে।
এ সময় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আর এইচ/
