বুধবার, ১২ আগস্ট ২০২৬

চন্দনাইশে জামায়াতে ইসলামী’র ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি  

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভায় ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাৎ হোসেন বলেন, “দেশে ন্যায়, সত্য ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে—তা ইনশাআল্লাহ সফলতার পথে।”

তিনি আরও বলেন, “চন্দনাইশের মানুষ উন্নয়ন, সততা ও সেবার রাজনীতি চায়। আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন। তিনি বলেন, “ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন কেবল সাংগঠনিক নয়, এটি তাওহিদি দায়িত্ব পালনেরও একটি অঙ্গীকার। প্রতিটি প্রতিনিধি যেন ইসলামী আন্দোলনের দূত হিসেবে কাজ করে।”

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আয়ুব আলী, মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। তিনি বলেন, “আদর্শিক দৃঢ়তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা ন্যায় ও সত্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারব।”

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কুতুবউদ্দিন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা; আহসান উদ্দিন সাদেক, সেক্রেটারি; হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি; এবং অধ্যাপক আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রশিক্ষণ সম্পাদক।

সম্মেলনের সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা সভাপতি কাজী কুতুবউদ্দিন এবং সঞ্চালনা করেন পৌরসভা সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কেন্দ্র ও ওয়ার্ডের প্রতিনিধি, দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল। সম্মেলনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেছিলেন, এখন তারাই ওই কার্ড পাওয়ার জন্য বিএনপি নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...