বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আগামীর আনোয়ারার সাংসদের প্রতি একজন ভোটার হিসেবে আমার প্রত্যাশা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রামের আনোয়ারা এখন দক্ষিণাঞ্চলের এক শিল্পনগরীতে পরিণত হয়েছে। কেইপিজেড, সিইউএফএল, কাফকো, ডিএপি ফার্টিলাইজার, চয়া, ড্রাইডক, চায়না ইকোনমিক জোনসহ (চলমান) একাধিক শিল্পপ্রতিষ্ঠান এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দুঃখজনকভাবে এসব প্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থান এখনো সীমিত। যোগ্যতার ভিত্তিতে আনোয়ারা-কর্ণফুলীবাসীর জন্য নির্দিষ্ট সংখ্যক চাকরির সুযোগ নিশ্চিত করা আগামীর সাংসদের অন্যতম দায়িত্ব হওয়া উচিত।

মাদকমুক্ত আনোয়ারা চাই

আনোয়ারার উপকূল এখন মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে কুখ্যাত। কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে এই কারবার চলছে—এমন অভিযোগ নতুন নয়। তাই আগামীর জনপ্রতিনিধিকে মাদকবিরোধী কঠোর অবস্থান নিতে হবে। মাদককারবারীদের আশ্রয়দাতা যেই হোক না কেন, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে।

উপকূল সংরক্ষণ ও দুর্নীতিমুক্ত উন্নয়ন

সরকার উপকূল রক্ষায় প্রতিবছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয়, কিন্তু অনেক সময় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। ভবিষ্যতের সাংসদকে নিশ্চিত করতে হবে—উপকূল সংরক্ষণের অর্থ নির্দিষ্ট খাতে স্বচ্ছভাবে ব্যয় হয় এবং কোনোভাবেই দুর্নীতি-চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া না হয়।

অবকাঠামো ও পর্যটন উন্নয়ন

দীর্ঘদিন ধরে আনোয়ারার জুঁইদণ্ডী-রায়পুর এলাকার মানুষের দাবি—সাপমারা খালের সাকোঁর স্থলে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ। এটি শুধু জনগণের যোগাযোগ সহজ করবে না, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যকেও প্রাণবন্ত করবে।

অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম পারকি সৈকতকে পর্যটকবান্ধব রূপে গড়ে তুলতে হবে। পরিকল্পিত অবকাঠামো, পর্যাপ্ত নিরাপত্তা এবং বিনোদন সুবিধা যুক্ত হলে এটি চট্টগ্রাম ও দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষা ও ক্রীড়াঙ্গনে বিনিয়োগ প্রয়োজন

আনোয়ারায় একটি মহিলা কলেজ ও আধুনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এখন সময়ের দাবি। একইসঙ্গে তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও মিনি স্টেডিয়াম নির্মাণ অত্যন্ত জরুরি।

যোগাযোগ, নিরাপত্তা ও নাগরিক সেবা

আনোয়ারা-চন্দনাইশ সড়ক এবং সেন্টার-বটতলী-রায়পুর-জুঁইদণ্ডী সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত ও সংস্কার করা দরকার।

নাগরিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত লাইটিং এবং পাহারাদার নিয়োগ সময়োপযোগী উদ্যোগ হতে পারে। একইসঙ্গে প্রশাসনিক জবাবদিহিতা ও ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।

কৃষি ও স্বাস্থ্য খাতে মনোযোগ জরুরি

বিভিন্ন স্থানে স্লুইসগেট ভাঙন এবং খাল নব্যতা সংকটের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে এই ক্ষতি দীর্ঘমেয়াদে আনোয়ারার অর্থনীতিকে দুর্বল করবে।

এছাড়া আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ দিন দিন বাড়ছে, কারণ পার্শ্ববর্তী বাঁশখালী, কর্ণফুলী ও চন্দনাইশের মানুষও এখানেই সেবা নিতে আসে। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন ও প্রতিটি কমিউনিটি ক্লিনিককে সচল রাখা এখন অত্যন্ত প্রয়োজন।

আমরা এমন এক সাংসদ চাই, যিনি আনোয়ারার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে রাজনীতির কেন্দ্রে রাখবেন। যিনি জনতার নেতা হবেন, দলীয় নয়—জনদরদি, সৎ ও দেশপ্রেমিক একজন মানুষই হতে পারেন আগামীর আনোয়ারাবাসীর সত্যিকারের প্রতিনিধি।

✍️ জাহিদ হাসান হৃদয়

গণমাধ্যমকর্মী ও সমাজসেবী সংগঠক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার আগে যেমন জমিদার ও আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, তেমনি স্বাধীনতার পর বিভিন্ন...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্টে ফিরেছে পুলিশের পোশাক। বুধবার (১ জুলাই) নতুন পোশাক পরে দায়িত্ব পালন করতে দেখা...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...