মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইন বিষয়ে বেলার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং আইনের কার্যকর প্রয়োগ জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রামে একটি দিনব্যাপী স্টেকহোল্ডার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

আজ বুধবার (২০ মে) নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী । তারা তথ্য অধিকার আইনের সাংবিধানিক ভিত্তি, আইনটির বাস্তব প্রয়োগ, নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান বলেন, তথ্য অধিকার আইন শুধু একটি আইনি কাঠামো নয়, বরং এটি সুশাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আইনটি সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা সৃষ্টি করা গেলে দুর্নীতি হ্রাস, জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়ন সম্ভব হবে।

কর্মশালায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের গুরুত্ব, তথ্যপ্রাপ্তির নাগরিক অধিকার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, তথ্য প্রদানে বিদ্যমান চ্যালেঞ্জ এবং এসব সমস্যা নিরসনের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলোও তুলে ধরেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ক মনিরা পারভিন রুবা কর্মশালাটি পরিচালনা করেন। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন অর্নব খীসা, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইমতিয়াজ আবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মো. এমরান কবির, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক ঊর্মি সরকার, সহকারী বন সংরক্ষক মো. আবরারুর রহমান এবং মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কর্মশালায় বেলার চট্টগ্রাম অফিসের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী, বেলার নেটওয়ার্ক সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...