বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

“ইসলামী কুইজ বিজয়ীদের সংবর্ধনা

“নব প্রজন্মকে রাসূল (দ.)-এর আদর্শে অনুপ্রাণিত করার আহ্বান”

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ইমাম আবু হানিফা (রহ.) মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম মহানগর দক্ষিণ, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখা।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাঈনুল ইসলাম সায়েদ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন ফাহিম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাঈম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথি শহর কুতুব, শাহান শাহে বেলায়ত হযরত শাহ্ সূফি আমানত খান (রহ:) এর আওলাদে পাক ও সাজ্জাদানশীন শাহ্জাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খাঁন মারুফ শাহ আল-আমানতী (ম:জি:আ) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন প্রজন্মকে রাসূল (দ.)-এর আদর্শ ও জীবন দর্শন মেনে চলার আহ্বান জানাতে হবে এবং ইসলামী জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মুফতি শাহ্ ফাইজুল কাবির বদরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাকিব রেজা কাদেরী, যিনি শিক্ষার্থীদের ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রসেনা, যুবসেনা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ইসলামের সঠিক ইতিহাস ও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে এই ধরনের প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। পরিশেষে মিলাদ কিয়াম ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...