শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘অংকুর বৃত্তি পরীক্ষা ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বেসরকারি বৃত্তি প্রকল্প ‘অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৫’ আজ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা সম্পন্ন হয়।

এবারের পরীক্ষায় প্রায় ৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষার কেন্দ্রগুলো ছিল—চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কাট্টলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় , গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার সময় উপস্থিত ছিলেন অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান মুহাম্মদ নুরুন্নবী এবং সাবেক উপদেষ্টামণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান উপদেষ্টা ইব্রাহীম হোসেন রনি বলেন,“১৯৮৫ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত চট্টগ্রামের অন্যতম সাড়া জাগানো শিক্ষাবান্ধব উদ্যোগ ‘অংকুর বৃত্তি প্রকল্প’ শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমরা অংকুর বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও চিন্তার বিকাশে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও যোগ করেন,“প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সুনামের সঙ্গে এই বৃত্তি প্রকল্প পরিচালিত হয়ে আসছে। এবারের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

‘অংকুর বৃত্তি প্রকল্প’ প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও নৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...