ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) ওয়াদুদ ভূইয়া মহোদয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে স্থাপিত এ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী এবং ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়— অত্র বিদ্যালয়ের তিনজন অসহায় ছাত্রীকে এসএসসি পর্যন্ত সকল শিক্ষাব্যয় বহন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন।
তিনি বলেন,“খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ওয়াদুদ ভূইয়া মহোদয় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপি থাকাকালীন সময়ে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও রাস্তা-ঘাটের উন্নয়ন করেছেন। আগামীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোর সামঞ্জস্যতা তৈরি করা হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন —বাচ্চু আহমেদ, সাবেক সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;বিপন ত্রিপুরা, সাবেক সহ-সভাপতি, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা জাসাস; জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি;সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক, খাগড়াছড়ি জেলা ছাত্রদল;লিটন চৌধুরী, আহ্বায়ক, তবলছড়ি ইউনিয়ন বিএনপি;এইচ. এম. হেলাল উদ্দিন, সদস্য (দপ্তর), তবলছড়ি ইউনিয়ন বিএনপি;এবং মিলন ত্রিপুরা প্রমুখ।
