শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ট্রাম্পকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো ইসরায়েলি পার্লামেন্ট সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েল সফরে এসে দেশটির সংসদে ভাষণ দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন পার্লামেন্ট সদস্যরা। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সফলভাবে মধ্যস্থতা করা‍য় তাকে এমন অভ্যর্থনা জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, সংসদে প্রবেশের পর ট্রাম্পকে কয়েক মিনিট ধরে করতালি ও উল্লাসে স্বাগত জানানো হয়। তার সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

সোমবার (১২ অক্টোবর) ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে করে ইসরায়েল পৌঁছান। সেখানে তিনি যুক্তরাষ্ট্র-সুবিধাভিত্তিক যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি উদ্‌যাপন করতে আসেন। এই চুক্তিকে যুদ্ধের কার্যত সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এক নতুন সুযোগ হিসেবে ঘোষণা করেছেন ট্রাম্প।

তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’-এর ওপর দিয়ে এয়ার ফোর্স ওয়ানের একটি প্রতীকী উড্ডয়ন সম্পন্ন হয়। সেখানে হাজারো মানুষ জিম্মিদের প্রত্যাবর্তন উদ্‌যাপন করছিলেন। এরপরই বিমানটি বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির এই মুহূর্তে উভয় জনগোষ্ঠীর মধ্যে আনন্দ ও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে নতুন আস্থার সূচনা ঘটাতে এবং ইসরায়েল ও আরব প্রতিবেশীদের সম্পর্ক পুনর্গঠনে এটিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে দেখছেন ট্রাম্প।

সূত্র : আরব নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...