বুধবার, ১০ জুন ২০২৬

মসজিদ ও মাদ্রাসার ইমামকে হেয়প্রচারের বিরুদ্ধে চকরিয়ায় প্রতিবাদ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া দক্ষিণ জমিদারপাড়া (মগঘোনা) বেলাল ইবনে রাবাহ জামে মসজিদের ইমাম ও খতিবের বিরুদ্ধে প্রবাসী মিজান আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় ঢেমুশিয়া বাজার চত্তরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাইফুন নুর, মাওলানা আবদুর রহিম, হাফেজ মোহাম্মদ এমরান, মোহাম্মদ হাছান, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ মহিউদ্দিন। বক্তারা প্রবাসী মিজানের বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে, এ ধরনের কুপ্রয়াসের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্যে ঢেমুশিয়া দক্ষিণ জমিদারপাড়ার ইমাম ও খতিব মাওলানা ফয়েজ নুর বলেন, “প্রবাসী মিজান আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। যখন মিজান মসজিদ পরিচালনার দায়িত্বে ছিল, তখন থেকেই আমি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছি। পরে তিনি একটি মহিলা মাদ্রাসা নির্মাণ শুরু করলে মাদ্রাসার দায়িত্ব নিতে আমাকে বারবার চাপ দেবার চেষ্টা করেন। আমি সেই দায়িত্ব গ্রহণ না করায় আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে গত সেপ্টেম্বর মাসে তিনি আমাকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার চেষ্টা করেন; কিন্তু মসজিদের মুসল্লিরা তা প্রত্যাখ্যান করলে তিনি দায়িত্ব ত্যাগ করেন।”

মাওলানা ফয়েজ নুর আরও বলেন, “বিরোধের ক্ষোভে প্রবাসী মিজান আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। তিনি আমাকে মাদ্রাসার জানালার কাচ ভাঙার অভিযোগ ও তিন লাখ টাকার চাঁদা দাবি করার অভিযোগ করে থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন—যা সম্পূর্ণ মিথ্যা। আমি একজন ইমাম হিসাবে কখনোই চাঁদা দাবি করব না। আমি প্রশাসনের নিকট সুষ্ঠু এবং জোরালো বিচারের দাবি জানাই।”

মাদ্রাসা নির্মাণ কাজের দায়িত্বে থাকা মোহাম্মদ হাছান অভিযোগ করে বলেন, “আমি মিজানের মাদ্রাসার নির্মাণ কাজ করছি। নির্মাণ কাজের বকেয়া মজুরি চাওয়াকে কেন্দ্র করে তিনি আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যাচার করছে। এটি সম্পূর্ণ কল্পিত অভিযোগ, তাই আমি প্রবাসী মিজানের বিরুদ্ধে শাস্তি দাবী করছি। সাংবাদিকদেরও সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানাব।”

সমাবেশে অংশ নেওয়া সকল বক্তা এককভাবে প্রবাসী মিজানের বিরুদ্ধে শাস্তির দাবি করেন এবং প্রয়োজনে মানহানির মামলা করার হুশিয়ারিও দেন। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম আঞ্চলিক পর্ব আজ রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে...

চকরিয়ায়  ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বিকাল ২টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম (সুগন্ধা) মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করা...

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...