দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসর গ্রহণ করলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশোক চন্দ্র তালুকদার। তাকে সম্মানের সাথে রাজকীয় বিদায় জানাতে শুক্রবার (১০ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মোশাররফ হোসেন। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানাউল্লাহ কাউছার।
অনুষ্ঠানে বিদায়ী সম্মাননা ছাড়াও সাবেক শিক্ষক মোহাম্মদ হাশেমকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রয়াত শিক্ষক মরহুম আব্দুল কাদেরকে মরণোত্তর সংবর্ধনা জানানো হয়। নবাগত শিক্ষক শুভ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেন প্রাক্তন শিক্ষার্থী মো. সাহাবুদ্দিন, আবদুল্লাহ আল মনির, মো. নাছিম, মো. দিদার, মো. ফোরকান, সৈয়দ আকবর রুবেলসহ প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“একজন নিবেদিতপ্রাণ শিক্ষক কেবল প্রজন্ম গড়েন না, সমাজকেও আলোকিত করেন। আশোক চন্দ্র তালুকদার স্যারের অবদান এ বিদ্যালয় ও অঞ্চলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্থ, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ অবসর জীবন কামনা করেন।
আর এইচ/
