শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বিএনপির সমাবেশে এরশাদ উল্লাহ 

“সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বিগত ১৫ বছর যে সমস্যায় ছিলাম তার পুনরাবৃত্তি হবে”

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘আসন্ন নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বিগত ১৫ বছর যে সমস্যায় ছিলাম তার পুনরাবৃত্তি হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফায় সকল মানুষের অধিকারের কথা বলা হয়েছে। তাই ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আসন্ন নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।’

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেন, ‘পাক-হানাদার বাহিনীর সহচর হিসেবে বেছে বেছে মানুষ হত্যা কারা করেছে। এখনও রইস্যার মার ঘাটের মাটি রক্তে রঞ্জিত। কালুরঘাট সেতু পার হওয়ার সময় কারা লুঙ্গি তুলে চেক করে করে মানুষ মেরেছে তা সবারই জানা আছে। দয়া করে ধর্ম ব্যবসা ছেড়ে দেন। ভোটের জন্য ঈমান আকিদা বিক্রি করা ঠিক নয়।’

এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবু আকতার। বিএনপি নেতা কামাল উদ্দিন, যুবদল নেতা মো. লোকমান ও ছাত্রদল নেতা জিকুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, মহানগর বিএনপি নেতা সৈয়দ শিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, নুরুল করিম নুরু, সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, পৌর বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, মাহামুদুল হক মেম্বার, মজিবুত উল্লাহ মজু, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, এম এ করিম, মহিলা নেত্রী শাহেদা আকতার সেফু, মো. ইকবাল হোসেন, পৌর বিএনপি নেতা মো. রফিক, মো. খালেদ, মো.লোকমান, ইয়াছিন আলী, ইসমাইল, মো. মোরশেদ, ইউনুচ, ইকবাল, ওসমান, জানে আলম, শ্রমিকদল নেতা আকরাম হোসেন দুলাল, সাত্তার, মো. ইউসুফ, কফিল উদ্দিন চৌধুরী, মিজানুল হক, তরুণ দল নেতা মো.ইসমাইল, কবির, এরশাদ, দিদার, এসকান্দর, ছাত্রদল নেতা সম্রাট, জিহান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...