মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বাঁশখালীতে পুলিশের উপস্থিতিতে মুক্তিযোদ্ধার শতাধিক গাছ কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে দিনদুপুরে পুলিশের উপস্থিতিতেই আবদুল মান্নান নামে স্থানীয় এক মুক্তিযোদ্ধার বাগান থেকে শতাধিক গাছ কেটে লুট করে নেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় কয়েক লক্ষাধিক টাকা মূল্যের এই বৃক্ষ নিধন ও লুটের ঘটনা ঘটে।

জানা যায়, ‘১৫-২০ জনের একটি সংঘবদ্ধ চক্র বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের বাগানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে গাছ কাটতে শুরু করে। একে একে শতাধিক গাছ কেটে ফেলে। খবর পেয়ে স্থানীয়রা গাছ কাটতে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা ও গাছ লুট বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ভাতিজা বোরহান উদ্দিন জানান, ‘আমার চাচার পরিবার এলাকায় থাকেন না। এ সুযোগে স্থানীয় সন্ত্রাসী মিজান ও কামালের নেতৃত্বে একটি চক্র বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল। বৃহস্পতিবার হটাৎ দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে কিছু করেননি। পুলিশের কোনো সহায়তা দুরে থাক বরং পুলিশের উপস্থিতিতেই গাছ কেটে তা ভ্যান ও ট্রাকে করে নিয়ে যায় সন্ত্রাসীরা।’

এদিকে অভিযোগ অস্বীকার করে মিজান বলেন, ‘জায়গার মালিক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান নয়। ওই জায়গার আসল মালিক কৃষক কামাল ও হারুন। যার জমি তারা গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন। মুলত জায়গার মালিক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি পক্ষ বাঁধা দিয়ে ঝামেলা করতে চাইছিলেন।’

রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) তপন কুমার বাগচি বলেন, ‘গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ওখানে তাদের অতিরিক্ত লোকজন ছিল। পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি। বর্তমানে ওই জায়গায় গাছ কাটা বন্ধ রয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

আরও পড়ুন

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইউএসটিসি’র পাঁচতলা থেকে ফেলে তরুণীকে হত্যা, যুবক আটক

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া খুলশী ইউএসটিসি হাসপাতালের পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে ফেলে এক তরুণীকে হত্যার ঘটনায় মূল আসামি আব্দুর রহমান শেখ নামের...

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।সোমবার (২৫ মে)...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া উখিয়া উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। বিস্ফোরণে তার...