শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।তিনি বলেন, টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এ ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘ মেয়াদে টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভবিষ্যতে তরুণ প্রজন্মরাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুস্থ হয়ে বেড়ে উঠতে হলে এ টিকা দেয়া খুবই প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক।জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো: আব্দুছ ছাত্তার।

অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের উপস্থাপনায় উন্মুক্ত আলোচনায় মতামত পেশ করেন সিএস অফিসের এম, ও ডাঃ কনিণীকা দস্তিদার, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কামাল হোসেন আজাদ, আরটিভি প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, আবু সিদ্দিক ওসমানী, এম, আর মাহবুব, জসিম উদ্দিন সিদ্দিকী, ইউনিসেফ কক্সবাজার অফিসের সি ফর ডি অফিসার আতাউল গনি ওসমানী, বেদারুল আলম প্রমুখ মতামত পেশ করেন।

এ সময় চিকিৎসকসহ বিভিন্ন সরকারী- বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, শিশুদের সুরক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কক্সবাজারেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ভরা পেটে এক ডোজ করে বিনামূল্যে এ টিকা দেয়া হবে।

এছাড়া টিকা নিতে vaxepi.gov.bd এ লিংকে রেজিস্ট্রেশন করার আহবান জানানো হয়।

কক্সবাজারে জেলায় সর্বমোট ২,৯৩৬ টি টিকাদান কেন্দ্রে ৯ লক্ষ ৬ হাজার ৫৫৪ জন শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয় এ অনুষ্ঠানে। নূরানী, হাফেজখানা, ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও পথশিশু এ লক্ষ্য মাত্রার অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মশালায় আরো জানানো হয়, টিকাদানের ক্ষেত্রে যেন কোন প্রকার গুজব ছড়াতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এ বিষয়ে প্রচারণামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...