শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আইনজীবী শহীদ আলিফের পরিবারকে ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর 

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সশস্ত্র হামলায় নিহত আইনজীবি শহীদ সাইফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকার সহায়তার চেক হস্তান্তর করেছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার বেলা ১২ টায় এডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল হোসেনের হাতে এ চেক তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক ব্যারিস্টার নাঈম আহসান তালহা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী ও লোহাগাড়ার এনসিপির আহবায়ক জহির উদ্দিন প্রমুখ।

জানা যায়, এডভোকেট আলিফের পরিবারের স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এক কোটি টাকা অর্থ সহায়তা ফান্ড সংগ্রহের ঘোষণা দিয়েছিল মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

এডভোকেট সাইফুল ইসলাম আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যতের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার দারুণ ভূমিকা রাখবে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আমরা এক কোটি টাকার ফান্ড করতে না পারলেও একটি এমাউন্ট করতে পেরেছি। আজকেই এ ফান্ড সংগ্রহ কার্যক্রম এখানেই শেষ। তবে, এটি শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানো নয়, বরং ভালোবাসা এবং ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম বলেন, শহীদ আলিফ আমাদের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল। তার পরিবারের সুখে দুখে আমরাও আছি। আলিফের স্মৃতি ধরে রাখার জন্য স্থায়ী দৃশ্যমান কোন স্থাপনা নির্মাণে স্বচেষ্টায় থাকবো।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ করেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাশকে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...