সিএমপি’র পতেঙ্গা মডেল থানার পুলিশ দ্রুত অভিযানে ট্রাফিক পুলিশকে ‘মব সৃষ্টির ‘ মামলার মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৯ অক্টোবর) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে এসআই মোহাম্মদ ইমরান সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে পতেঙ্গা থানাধীন কাটগর বাজারের সামনে মব সৃষ্টি করে ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় জড়িত মূল আসামি মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)–কে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে ঘটনায় ব্যবহৃত টমটম অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ অক্টোবর) কাটগর এলাকায় ট্রাফিক পুলিশকে আক্রমণ ও আহত করার ঘটনায় পতেঙ্গা মডেল থানায় মামলা (নং–৪, তারিখ–০৮/১০/২০২৫) দায়ের করা হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আর এইচ/
