শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ির মহালছড়িতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল, বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং ক্রিকেট বল, ফুটবল, ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও একটি হোয়াইট বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, “খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এছাড়াও মহালছড়ি নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মহালছড়ি নতুনপাড়া ইমাম হোসাইন (রা.) কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন শরীফ ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহম্মেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু প্রমুখ।

এ ছাড়াও মহালছড়ি ছাত্রদলের সাবেক নেতা মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার ইসলাম, খালেদ মাসুদ সাগর, আব্দুল কাদের সিয়ামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...