রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম-১৩ আসনে জামায়াতের গোল টেবিল বৈঠক

জামায়াতের ৫গণদাবী বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে: অধ্যাপক নুরুল আমীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবী নিয়ে গণসংযোগ করা হয়। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবীগুলো এখন জনগণের দাবীতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবী বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে অতীত নির্বাচনে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা দিয়েছে। এখন যে ফর্মুলা দিয়েছে তা আর কখনো ফ্যাসিবাদ হয়ে ওঠার কোন দলের সুযোগ হবে না।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টায় কর্ণফুলীর ক্রসিংস্থ এস.আর স্কয়ার কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্টিত গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জিটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার তৌহিদুল আলম, দৈনিক আজাদী প্রতিনিধি নুরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ারুল হক, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ আলম, দেশ রূপান্তর এর জাহেদুল ইসলাম, সময়ের আলো আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, সমকাল কর্ণফুলী প্রতিনিধি আকরাম হোসেন রানা, পূর্বদেশ কর্ণফুলী প্রতিনিধি মুহাম্মদ আয়াজ, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর সহ জামায়াতে ইসলামী এবং সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জামায়াত যে দাবী উত্থাপন করছে, তা যৌক্তিক। কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর যৌক্তিকতা তুলে ধরা প্রয়োজন। সরকার আশা করি সকল নিবন্ধিত দলকে নিয়ে এর সমাধান করবে। লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য আমরাও একমত। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সত্য প্রকাশে বাধার সৃষ্টি হয়। দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিউজ করলে আমাদের প্রতি হুমকি আসে। চুরি, ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় হতে হবে।

গোল টেবিল বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ বলেন, আমরা ইনসাফ ভিত্তিক নেতৃত্ব কায়েম করতে চায়। দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায়। ন্যায় বিচার নিশ্চিত করলে কেউ কোনধরনের মব সৃষ্টি করতে পারবে না। সরকার ফ্যাসিস্ট দলের বিচার সম্পন্ন না করে নির্বাচন দিলে বিচার প্রক্রিয়া থমকে যাবে বলে আশা করছি। এমনকি তাদের নিষিদ্ধ না করে সরকার পুনরায় নির্বাচনের জন্য সুযোগ করে দিচ্ছে। যা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে সরকারের অবস্থান তৈরি হচ্ছে। জনগণ কোনদিন তা মেনে নেবে নিবে না। বরং জনগণকে আবার সরকারের মুখোমুখি করতে উস্কানি দিচ্ছে। অবিলম্বে ৫ দফা দাবীর প্রেক্ষিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন দিন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন, ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার সম্পন্ন করুন, জাতীয় পার্টি সহ আওয়ামীলীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করুন। সরকারকে দ্রুত সময়ে এর যথাযথ সমাধান দেয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় চলমান দাবী আদায়ের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে এবং জনগণকে সাথে নিয়ে দাবী আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। জনমত গঠনের চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ দফা দাবী আদায় করা হবে, ইনশাআল্লাহ।

বৈঠকে আনোয়ার ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...