বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কলেজ মসজিদে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সাঈদ মাহিন ও আনিসুর রহমান আরফাত, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসেন, যুগ্ম সম্পাদক মো. সজিব এবং প্রচার সম্পাদক মো. ইমন।
এছাড়া কলেজ ছাত্রদল নেতা রিদয়, রিয়াজ, আবির, সাঈদুল, রাকিব, ফাহিম, সাকিব, আসিফ, শাওন, জামশেদ, আশফি, রোহান, জুনায়েদ, সাকিব, নাজিব, মাকসুদ, তানজিব, হাসনাত, বাবু, আদিল, আলফাজ ও নবাব উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আত্মত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
