চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ও আগ্রাসন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
৭অক্টোবর(মঙ্গলবার)বেলা ৩টায় উপজেলার পদুয়া তাহফিজুল কোরআন একাডেমীতে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আপ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু বকর।
অনুষ্টানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আপ বাংলাদেশ লোহাগাড়া উপজেলার যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল ও সদস্য মুহাম্মদ ইমরান প্রমুখ।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মিজানুর রহমান।
বক্তারা বলেন, বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ ২০১৯ সালে এদেশের মানুষের হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সন্ত্রাসী সংগঠন (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) বাংলাদেশ ছাত্রলীগ নেতাদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তিনি শুধু বুয়েটের শিক্ষার্থী নয়, তিনি এদেশের মানুষের সম্পদ। তার মতো দেশপ্রেমিক সাহসী বীরযোদ্ধা দেশে এখনো বিরল।
বক্তারা আরো বলেন, দেশপ্রেম আল্লাহ রাসুল (সা.) এর সুন্নাহ, তাই দেশ এবং দেশের মানুষের হয়ে ভারত সহ সকল আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় আমাদের সোচ্চার থাকতে হবে।
প্রসঙ্গত,আগ্রাসনবিরোধী অবস্থানের কারণে ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার সদস্যরা।
আর এইচ/
