সোমবার, ২৭ জুলাই ২০২৬

লামায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপ্লব দাশ, লামা

বান্দরবান পার্বত্য জেলার লামায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১০টায় হায়দারনাশী এম.এস. দাখিল মাদ্রাসার হলরুমে তথ্য অফিস, লামার উদ্যোগে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হায়দারনাশী মাদ্রাসার সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার উপসহকারী কৃষি অফিসার মিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিথি বক্তা তাঁর বক্তৃতায় ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক, গুজব, অপরাজনীতি, সাম্প্রদায়িকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, জন্ম নিবন্ধন এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধি পাওয়া গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাদ্রাসা সুপার শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে অভিভাবক ও শিক্ষকবৃন্দের যৌথ দায়িত্বের প্রতি গুরুত্বারোপ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার বিষয়ে আলোকপাত করেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৫ জুলাই শনিবার রাতে । নগরীর আইস ফ্যাক্টেরি রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় ব্যাচ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-৫৬৫) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে।শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায়...

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...