শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধমূর্তির চীবরে আগুন

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে শতাব্দীপ্রাচীন বোধি বৃক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৪-৫ টার দিকে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের গোলাককানুন বাজার এলাকার জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার আওতাধীন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২ টার সময় প্রবারণা উৎসব শেষ করে সবাই যাঁর যাঁর ঘরে চলে যায়। ভোরে কে বা কাঁহারা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরে থাকা বুদ্ধমূর্তির গায়ে জড়ানো চীবরে আগুন ধরিয়ে দেয়।

বিহারের পাশে থাকা চায়ের দোকানদার দোকান খুলতে এসে আগুন দেখতে পান। তিনি খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বোধি বৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর পুড়ে গেছে।’

বিষয়টি উপজেলা প্রশাসন, বোয়ালখালী থানা ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বৈশালী বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মো.রাসেল ও থানার অফিসার ইনচার্জ ওসি মো লুৎফর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রহমত উল্লাহ বলেন, এ ঘটনা যাঁরাই করুক না কেন ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া বলেন, মন্দিরের ভিতর বুদ্ধ মূর্তির গায়ে জড়ানো চীবর (কাপড়) আগুনে পুড়ে দিয়ে মূর্তির কপালে ১টা স্বর্নের টিপ ছিল সেটা নিয়ে গেছে। বোধিবৃক্ষের চীবরটা পুড়ে দিছে। প্রশাসনের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করছেন। সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান তিনি।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, ‘আমরা রাতে প্রবরণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম।বর্তমানে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রবারণার উৎসব চলাকালীন সময়ে পুলিশ টহলে ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...