পতেঙ্গার স্টিলমিল সড়কে বাসচাপায় এক অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্টিলমিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি বাস দ্রুতগতিতে এসে ওই নারীকে চাপা দেয়। এতে তার পা থেকে কোমর পর্যন্ত থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের আনয়নকারী জানায় সেখানেই সেই নারীর মৃত্যু হয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আর এইচ/
