শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও কাজ করতে চাই’: আমিনুল ইসলাম বুলবুল

খেলাধুলা ডেস্ক:

চার মাস আগে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তখনই স্পষ্ট করে জানিয়েছিলেন, নির্বাচনের কোনো ইচ্ছা তার নেই—এসেছেন কেবল ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে। কিন্তু সময়ের পরিক্রমায় অবস্থান বদলে গেলো তার। বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনে জয়ী হয়ে চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছেন এই সাবেক অধিনায়ক।

বিজয়ী ঘোষণার পর সোমবার গণমাধ্যমের সামনে এসে বুলবুল বলেন,“বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। ছোট ছোট সাফল্যগুলো দেখেই বুঝেছি, এই ভালোবাসা ছাড়তে পারব না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আরও দীর্ঘ সময় ক্রিকেটের জন্য কাজ করব—টু সার্ভ মোর ফর মাই কান্ট্রি।”

বিসিবির নির্বাচন হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু আগেভাগেই ফল নির্ধারিত ছিল—কারা পরিচালক হবেন, কারা বোর্ডে আসছেন—সবাই জানতেন। ঢাকা জেলা ও বিভাগীয় কোটা থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বুলবুল।

বিসিবিতে আসার আগে আইসিসির উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। মোটা বেতনের চাকরি ছেড়ে আসা এই সাবেক অধিনায়ক অন্তর্বর্তী দায়িত্বে কোনো পারিশ্রমিক নিচ্ছিলেন না। তবে এখন তাকে চার বছর দায়িত্ব পালন করতে হবে। নিজের আয়ের উৎস প্রসঙ্গে বুলবুল বলেন,“ক্রিকেট বোর্ডের পদ অনারারি। প্রেসিডেন্টের পদ সবসময় অনারারি ছিল, এবারও তাই। এখন ভেবেছি, ক্রিকেটটা একটা আমানত হিসেবে পেয়েছি। সেটাই সামলানো আমার দায়িত্ব।”

এদিকে এই নির্বাচন বর্জন করেছেন দেশের বেশিরভাগ ক্রীড়া সংগঠক। সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম ইকবাল ও তার প্যানেল।

তবে বুলবুল তাদের প্রতিও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,“বাংলাদেশ ক্রিকেট আমাদের সবার। কে বোর্ডে আছে, কে নেই—তা নয়, আমরা সবাই মিলে কাজ করতে চাই। দরকার হলে আমি নিজেই যাব তাদের কাছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...