শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শতাধিক পরিবারের চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জলদাশ পাড়ার শতাধিক পরিবারের চলাচলের রাস্তা দীর্ঘ ৩০বছর ধরে বন্ধ করে রেখেছে একটি মহল ।

এতে সাধারণের চলাচলের বিঘ্ন ঘটা সহ সম্পুর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক হতদরিদ্র পরিবার। পাড়াবাসির চলাচলেন একমাত্র পথটি এখন বদ্ধ থাকায় তারা পড়েছেন চরম বিপাকে।

চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধ,বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।

সোমবার (৬ অক্টোবর)  বেলা ১১টায় উপজেলার বটতলী মোটর স্টেশন এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।এতে প্রায় ৩শত স্থানীয় জনগণ উপস্হিত ছিলেন

মানববন্ধন শেষে সাংবাদিক খলিল উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা মুসলিম হোসাইন।

এলাকাবাসির পক্ষে বক্তব্য রাখেন,হরিরন্জন দাশ ও পারুল দাশ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন , দীর্ঘ ৩০বছর ধরে সাবেক এমপি আবু রেজা নদভীর প্রভাব খাটিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম জিয়াউল হক চৌধুরী বাবুল জলদাশপাড়াবাসি ১০০পরিবারের চলাচলের সরকারি খাস জায়গার উপর রাস্তায় ওয়াল নির্মান করে রাস্তা বন্ধ করে দেন। পরবর্তীতে তার উত্তরসূরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী যুবরাজ কর্তৃক এলাকাবাসিকে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে চলাচলের রাস্তা আর খুলতে দেননি।যার কারনে শতাধিক পরিবার খুব কষ্টে চলাচল করেছে, ।অচিরেই এ রাস্তা খুলে দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ও দেন তারা।

সমাবেশ শেষে এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া জঘন্য অপরাধ।স্মারকলিপি গ্রহন শেষে সরেজমিনে ঘটনাস্হল পরিদর্শন করেছি। দ্রূততম সময়ের মধ্যে এটি সমাধান করবেন বলে ও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...