চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাউদ্দার পাড়ের পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার ওই এলাকার প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।
প্রতিবেশীরা জানান, সকালে কাউসারের মায়ের কান্নার শব্দ শুনে তারা ঘরে গিয়ে বিছানার ওপর তার নিথর দেহ দেখতে পান। মরদেহের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগও ছিল বলে তারা উল্লেখ করেন।
খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু—তা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
আর এইচ/
