মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লাল-সবুজের ছন্দে কাঁপলো আন্তর্জাতিক মঞ্চ

গিয়াস উদ্দিন

সংস্কৃতির সেতুবন্ধন তখনই পূর্ণতা পায়, যখন ভিন্ন দেশের শিল্পী-শিক্ষার্থীরা এক মঞ্চে নিজেদের মেলায় এক সুরে

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুজরাট বিশ্ববিদ্যালয়ের মহর্ষি সুশ্রুত হল পরিণত হয়েছিল এক বর্ণিল আন্তর্জাতিক মঞ্চে।

“স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ডাইস্পোরা”–এর আয়োজনে অনুষ্ঠিত হলো বহুজাতিক সাংস্কৃতিক উৎসব ‘রিদমস্ অব কালচার-২০২৫’, যেখানে আইসিসিআর স্কলারদের নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থাপনায় ভেসে উঠলো বৈচিত্র্যের এক অপরূপ ঐকতান।

বাংলাদেশ,মিয়ানমার, কম্বোডিয়া, আফ্রিকা, শ্রীলঙ্কা, ফরাসি দলের শিক্ষার্থীরা একে-একে মঞ্চে এনে দিলেন তাঁদের স্বদেশের অনবদ্য সুর, রঙ আর ছন্দ। তবে এই বহুরঙা আসরের কেন্দ্রে ছিল বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি। প্রাণময় পরিবেশনা, আত্মবিশ্বাসী উপস্থাপনা আর ঐক্যবদ্ধ চেতনার মধ্য দিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন আবারও প্রমাণ করলেন সংস্কৃতির ভাষা সর্বজনীন, অথচ তার রঙে লাল-সবুজ সবসময়ই অনন্য।

বাংলাদেশি দল এই প্রতিযোগিতায় অর্জন করেছে তিন-তিনটি সম্মানজনক পুরস্কার। সংগীত বিভাগে দারুণ কণ্ঠশক্তি ও আবেগময় পরিবেশনার জন্য প্রীতম নন্দী এবং মিথিলা স্বদীপ ঘোষ জয় করেছেন প্রথম পুরস্কার। নৃত্য বিভাগে ঐতিহ্যের আবহ আর আধুনিকতার ছন্দ মিলিয়ে অসাধারণ পরিবেশনার জন্য নুখিংমে মারমা,অর্পিতা ত্রিপুরা,প্রযুক্তা চাকমা ও সাহিনুর কামাল তন্নী অর্জন করেছেন প্রথম পুরস্কার। একই বিভাগে সৌন্দর্য ও শৈল্পিকতার মেলবন্ধনে মুগ্ধ করেছেন ফেন্সি ত্রিপুরা, বৈশাখী বসাক, সৌমিতা পাল ও সৃজিতা সাহা যাঁরা পেয়েছেন দ্বিতীয় রানার-আপ সম্মান।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য কেবল পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো অনুষ্ঠান জুড়ে তাঁদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং দর্শকসারিতে প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। তাঁরা শুধু শিল্পী হিসেবেই নয়, দর্শক হিসেবেও ছিলেন সবচেয়ে সক্রিয় ও অনুপ্রেরণাদায়ক।

এই জয় তাই কেবল একটি প্রতিযোগিতার সাফল্য নয়। এটি প্রমাণ করে, বাংলাদেশের সংস্কৃতি, সংগীত ও নৃত্য আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে দীপ্তিমান। প্রবাসের মাটিতে দাঁড়িয়েও বাংলাদেশি শিক্ষার্থীরা দেখিয়ে দিলেন, শিল্পের শক্তি দিয়ে লাল-সবুজ পতাকা যেমন উড়ে, তেমনি বিশ্বমঞ্চেও উচ্চকণ্ঠে বাজে বাংলাদেশ নামের সুর।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিবুকান্তি দাশ-এর দুটি কিশোরকবিতা

বৃষ্টি নামে ঝুম শিবুকান্তি দাশকালো মেঘে আকাশ থেকে বৃষ্টি নামে ঝুম টিনের চালে নূপুর বাজে রুমজুম রুমজুম ভেলা ভাসাই দুষ্ট ছেলে মাছ ধরতে যায় উঠোন জুড়ে জল থইথই...

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর মায়াহীন মমতাহীন প্রেমহীন জীবন। হোমিওপ্যাথি ডোসের মতোই মৃত্যুর শহরে খুব আস্তে তিনি পাঠিয়ে দেন।রাত আসে রাত যায় শূন্যতায়- ভাড়ি...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

পটিয়া মালঞ্চের চার যুগপূর্তিতে সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে বক্তারা বলেন, আজকে সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে উত্তরণ...