বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি

বাসস

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

শনিবার কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলের কাছে শপথ গ্রহণের সময় বলেন, ‘আমি, সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে আমার কর্তব্য পালনের জন্য দেশ ও জনগণের নামে শপথ গ্রহণ করছি।’

প্রেসিডেন্ট প্রাসাদে কূটনীতিক ও কিছু সাবেক নেতার উপস্থিতিতে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের পর, পৌডেল কার্কিকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘অভিনন্দন! আমরা আপনার ও দেশের সাফল্য কামনা করি।’পরে সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৫ মার্চ, ২০২৬ তারিখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

৩ কোটি মানুষের হিমালয়ের দেশটিতে চলতি সপ্তাহে নিরাপত্তা বাহিনীর তরুণ দুর্নীতিবিরোধী বিক্ষোভকারীদের সমাবেশ দমনের প্রচেষ্টাকালে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় যখন।

২০০৮ সালে গৃহযুদ্ধের অবসান ও রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকে সবচেয়ে ভয়াবহ ওই সহিংসতায় কমপক্ষে ৫১ জন নিহত হয়।

বুধবার সামরিক বাহিনী রাস্তার নিয়ন্ত্রণ ফিরে পায়, কারফিউ জারি করে।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল এবং পৌডেল দুই দিনের আলোচনার পর এই বিচারকের নিয়োগ দেয়া হয়। যুব প্রতিবাদ আন্দোলনের আলগা ছাতা উপাধিপ্রাপ্ত ‘জেন জি’-এর প্রতিনিধিরাও আলোচনায় ছিলেন।

পরবর্তী পদক্ষেপ নিয়ে বিতর্ক করার জন্য হাজার হাজার তরুণ কর্মী অনলাইন অ্যাপ ডিসকর্ড ব্যবহার করেছিলেন এবং পরবর্তী নেতা হিসেবে কার্কির নাম ঘোষণা করেন।

লাল শাড়ি পরিহিত কার্কি শপথ গ্রহণ করেন। তবে তিনি আর কোনও বক্তৃতা দেননি।

তিনি হেসে বারবার হাত চেপে প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানান।

জেন জি-এর বিক্ষোভকারী অমৃতা বান বলেন, ‘এটি বিজয়ের মুহূর্ত। অবশেষে ক্ষমতার শূন্যতা কেটেছে।’

যুব বিক্ষোভকারী প্রধান দল হামি নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ঐক্যের আহ্বান জানিয়ে পোস্ট করেছেন, ‘আমরা এটা করেছি।’ তিনি আরো বলেন, ‘যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি সম্মান জানাই।’

প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেছে, তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং কার্কির নিয়োগকে স্বাগত জানিয়েছে।

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আশাবাদী যে, এটি শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।’

বিশ্বব্যাংকের মতে, নেপালে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দুর্দশার মধ্যে এ বিক্ষোভ হয়। সেখানে ১৫-২৪ বছর বয়সী মানুষের এক-পঞ্চমাংশ বেকার, মাথাপিছু জিডিপি মাত্র ১ হাজার ৪৪৭ ডলার।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার ফলে দুর্নীতি ও দুর্বল শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে পুলিশের দমন-পীড়নে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী নিহত হয়।

বিক্ষোভকারীরা মঙ্গলবার সংসদ, প্রধান সরকারি ভবন ও একটি হিলটন হোটেলসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে।

কমিউনিস্ট পার্টির ৭৩ বছর বয়সী নেতা কেপি শর্মা অলি ওই সময় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

পুলিশ মুখপাত্র বিনোদ ঘিমিরে বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দেশজুড়ে বিশৃঙ্খলার সময় কারাগার থেকে পালিয়ে আসা সাড়ে ১২ হাজারের বেশি বন্দী ‘এখনও পলাতক।’

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহের সময় লুট করা শতাধিক বন্দুক উদ্ধার করেছে, সেই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল হাতে দেখা যায়।

শুক্রবার তৃতীয় দিনের মতো রাজধানী কাঠমান্ডুর শান্ত রাস্তায় সেনা টহল অব্যাহত থাকে।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...