খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দূর্গম রেজামনি পাড়া ও কারিগর পাড়ার শতাধিক পরিবারের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজ্জামান।
বৃহস্পতিবার সকালে দুই গ্রামের জন্য সৌর শক্তি চালিত পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
এ সময় পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রেজামনি পাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ছিলেন জেনারেল ওয়াকার।
গেল ২৯ মার্চ পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শনে এসে রেজামনি পাড়ায় যান তিনি। গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে দুই গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রতিশ্রুত দেন। যা বাস্তবায়নে খুশি গ্রামবাসী।
কর্মকর্তারা আরও জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আর্তসামাজিক অবস্থা উন্নয়নে সেরাবাহিনীর উদ্যোগ অব্যাহত থাকবে।
আর এইচ/
