বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সুগন্ধা পয়েন্ট থেকে নিখোঁজ, নাজিরারটেক থেকে মিলল মুশফিকের ভাতিজার মরদেহ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যাওয়া আহনাফ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহীমের সম্পর্কীয় ভাতিজা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা মরদেহটি উদ্ধার করে স্থানীয় জেলেরা। পরে সি সেইফ লাইফগার্ড সদস্যরা মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, সকালে স্থানীয় পোনা শিকারীরা সমুদ্রের তীরে মরদেহটি ভাসতে দেখে কূলের দিকে নিয়ে আসে। খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আহনাফ তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। এসময় তিনজনই স্রোতের টানে ভেসে যায়। লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ ছিলেন। প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, “আহনাফ বগুড়া থেকে স্বজনদের সঙ্গে বেড়াতে এসেছিলেন। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। স্বজনরা সঙ্গে আছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...