বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে অনির্দিষ্টকালের গণছুটিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে ৭৬জন কর্মকর্তা এ ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

সমিতির সদস্যরা জানান, পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার এবং আরইবির শোষণ, নিপীড়ন এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে ৪ দফা দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

বোয়ালখালী জোনাল অফিসে সকালে কর্মকর্তা কর্মচারীরা জড়ো হন। এসময় তারা প্রত্যেকে ছুটির দরখাস্ত প্রদান করে চলে যান। ফলে বিদ্যুৎ অফিসে এখন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দুই প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) ব্যতীত আর কেউই নেই।

বোয়ালখালী অফিসের ডিজিএম বলেন, ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণ ছুটিতে চলে গেছেন। বোয়ালখালীতে কর্মরত ৭৬ জনের মধ্যে দুইজন অসুস্থ হওয়ায় নিয়মতান্ত্রিক ছুটি রয়েছেন।

এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ কোনো কারণে ট্রিপ করলে তা চালু করার মতো লোকবল নেই। এতে বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মাধ্যমে আপাতত সেবা প্রদান করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, গণছুটিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীরা অনেকেই বাড়ি ফিরে গেছেন, কেউ কেউ কর্মস্থলের আশেপাশে রয়েছেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...