বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক উদ্বোধন

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের নতুনভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় নতুন ইজারাদার আরিফ হোসেন ও মশিউর রহমানের উদ্যোগে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এক বছরের জন্য নতুন ইজারাদার হিসেবে তারা ইকোপার্কটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। তিনি বলেন, “ইকোপার্ক পরিচালনায় পর্যটকদের অগ্রাধিকার দিয়ে নির্বিঘ্ন যাতায়াত ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” পাশাপাশি তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক “সীতাকুণ্ড ইকোপার্ক” নামে অধিক পরিচিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত এই পার্কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহজেই আসা যায়। মহাসড়কের দক্ষিণ পাশে ইকোপার্কের বিশাল প্রবেশদ্বার চোখে পড়বে, সেখান থেকে পূর্ব দিকে অল্প হাঁটলেই মূল পার্কের অবস্থান। প্রকৃতিপ্রেমী ও চন্দ্রনাথ পাহাড়ের দর্শনার্থীদের জন্য এই পথ ব্যবহার করে পাহাড় পর্যন্ত যাতায়াতও সহজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুফ নিজামি, সদস্য সচিব সালেহ আহমদ সলু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার শামসুল আজান, কুমিরা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মনির, সীতাকুণ্ড যুবদলের সাবেক সভাপতি শামসুদ্দোহা, আবু সিদ্দিক, নুরুন্নবী সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...