শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

৮ হাজার টাকায় নবজাতক শিশু বিক্রি , নানি আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা করে। দিন বিশেক আগে সেই মেয়ের ঘরে এলো ফুটফুটে আরেক সন্তান। অভাবের ভেতরেও আদর সোহাগের কমতি ছিলো না মেয়ের জন্য। কিন্তু, সে আনন্দ বেশিদিন স্থায়ী হলো না মায়ের। ২৭ আগস্ট নানীর কাছে নাতনিকে রেখে দোকানে যান মা। কিছুক্ষণ পর ফিরে দেখেন মাও নেই, মেয়েও নেই। অনেক খোঁজাখুজির পরও সন্ধান মিললো না কারো।

তিনদিন পর মা ঘরে ফিরলে মেয়ের সাথে কথা কাটাকাটি হয়। প্রথমে অস্বীকার করলেও পরে মেয়ের কাছে স্বীকার করে নাতনিকে বিক্রি করে দিয়েছে ৮ হাজার টাকায়! এ ঘটনায় মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মা নুরুন্নাহারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। ২০ দিন বয়সী নাতনিকে বিক্রির অভিযোগে নানিকে এবং সহায়তার অভিযোগে নানির বোনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে শিশু বিক্রির মূলেহাতা নানির বোনের ছেলে এখনও অধরা। বুধবার, ৩ সেপ্টেম্বর শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ২নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকায় শিশু বিক্রির অভিযোগে নানিকে হেফাজেত আনা হয়েছে। বিক্রিতে সহায়তাকারী নানির বোনকে আটক এবং শিশুটিকে চট্টগ্রাম থেকে চকরিয়া নিয়ে আসার চেষ্টা চলছে।

আটক নানি নুরুন্নাহার জানান, ‌’আমার বোনের ছেলে নবজাতককে আদর করার কথা বলে নাতনিকে নিয়ে উধাও হয়ে যায়। পরে জানতে পারি চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ এলাকায় ৮ হাজার টাকায় নাতনিকে বিক্রি করে দেয়া হয়েছে।’

নবজাতকের মা জেসমিন আক্তার বলেন, ‘স্বামী দ্বিতীয় বিয়ে করায় আমাকে ভরণপোষণ দেয় না। আমি ভিক্ষা করে খাই। আমার দুই বছর তিন মাস বয়সী আরো একটি সন্তান রয়েছে। ২০ দিন আগে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার একটি কন্যা সন্তান হয়। আমার মা, খালা, খালাতো ভাই টাকার বিনিময়ে আমার শিশুকে বিক্রি করে দিয়েছে। আমি পুলিশের সহায়তায় আমার শিশুকে ফেরত পেতে চাই।’

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘একজন শিশু নানির কাছেও নিরাপদ নয়। এই ঘটনা তারই প্রমাণ। নবজাতকের মা বাদী হয়ে নানিকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও নবজাতককে উদ্ধার করতে কাজ করছে পুলিশ”।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...