বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারে

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে। তিনি বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন।

তার সাথে আরও ২ জন রয়েছেন। এ দুইজন হলেন কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে এদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

৩ জনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ-র ঘাট থেকে স্পিডবোট যোগে মহেশখালীতে যান।

সেখানে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটাল’ পরিদর্শন করেন।সকাল ১১টায় হোপ হসপিটালে প্রতিনিধিদলটি পৌঁছান বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাদের অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। এসময় হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি বড় মহেশখালীতে আরও কর্মসূচিতে অংশ নিতে যান।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন গেছেন। বুধবার বিকালে তাদের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...