বুধবার, ১৯ আগস্ট ২০২৬

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

চন্দনাইশ প্রতিনিধি  

চট্টগ্রামের চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর ) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে মৎস‍্য অধিদপ্তর চট্টগ্রাম ও উপজেলা মৎস‍্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ফয়সাল আহমদ, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদসহ সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, হালদা নদী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, যেখানে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। হালদা নদী থেকে সংগ্রহকৃত ডিম ও রেণু জাতীয় পণ্য বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এর চাহিদা সবসময় বেশি। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশের মৎস্য খাতের উন্নয়নে ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...